Saturday, June 20, 2026

চরমসীমা শেষ হতেই পদক্ষেপ: বাঁকুড়ায় ১০ আলিপুরের ৩ নির্দলকে বহিষ্কার তৃণমূলের

Date:

Share post:

হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই নির্ধারিত সীমা পার হওয়ার পর এবার পদক্ষেপ শুরু হলো। ১০৮ পুরনিগমের নির্বাচনে(Municipality Election) টিকিট না পেয়ে যে সমস্ত তৃণমূল(TMC) নেতা নির্দল হিসাবে দাঁড়িয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে তাদের প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে। সেই নির্দেশ না মানার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়ায় ২১ জন সহ ৫ জেলায় ৫৮ প্রার্থীকে বহিষ্কার করা হয়। শুক্রবার ফের বাঁকুড়ার ১০ জন এবং আলিপুরের ৩ জন নির্দল প্রার্থীকে তৃণমূল থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার নদীয়া জেলায় গিয়ে চরম সময়সীমা বেঁধে দিয়েছিলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। পরদিন ৪ পুরনিগমের ফল প্রকাশে তৃণমূলের বিপুল জয়ের পর বিকেলে তিনি জানিয়ে দেন, যারা নির্দল হয়ে মনোনয়ন পেশের সিদ্ধান্ত নিয়েছেন তাদের আবারো বলা হচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলাতে হবে, না হলে বহিষ্কার করা হবে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করলো জেলা তৃণমূল নেতৃত্ব। এদিকে বৃহস্পতিবার আরও একটি নোটিশ প্রকাশ্যে আনে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। এখানেও ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। সময়সীমা পার হওয়ার পর জেলায় জেলায় বিক্ষুব্ধদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হবে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস এবার কড়া হতে বুঝিয়ে দিতে চাইছে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত শেষ কথা, দলের সামগ্রিক রিপোর্ট বিচার করে শেষ সিদ্ধান্ত নেবেন তারাই।

আরও পড়ুন:‘তসলিমা ঘৃণার প্রতীক’, হিজাব ইস্যুতে লেখিকাকে তোপ ওয়েইসির

এদিকে বহিষ্কারের নির্দেশের পরই সুর বেশ কিছু জায়গায় নরম করেছে তৃণমূলের বিক্ষুব্ধরা। উত্তর ২৪ পরগনার ৫৭ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলের মধ্যে ২৮ জন বিক্ষুব্ধর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...