Wednesday, March 4, 2026

রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্বের মাঝেই RSS-এ ফাটল, বন্ধ হল আটশোর বেশি শাখা

Date:

Share post:

অতীতে রাজ্যে আরএসএস-এর(RSS) শাখা সেভাবে শক্তপোক্ত না হলেও মোদি সরকার ক্ষমতায় আসার পর এরাজ্যে সংগঠন কিছুটা বেড়েছে। তবে করোনা পরবর্তী সময়ে কার্যত বেহাল অবস্থা সংঘের। জানা যাচ্ছে, করোনা পরবর্তী(After Covid) সময়ে এ রাজ্যে আরএসএসের অন্তত ৮০০ শাখা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আর এই ঘটনায় রীতিমতো অসন্তুষ্ট আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat)।

জানা গিয়েছে, করোনা পূর্ববর্তী সময়ে পশ্চিমবঙ্গের আরএসএস-এর সক্রিয় শাখা ছিল ২২০০ টি। সেখানে নিয়মিত আলোচনাচক্রের পাশাপাশি চলত শারীরিক কসরত। করোনার সময় সমস্ত শাখাই বন্ধ করে দেওয়া হয়। পরে তা নতুন করে চালু করার চেষ্টা হলেও ৮০০ বেশি শাখা নতুন করে চালু করা সম্ভব হয়নি। এর মধ্যে বন্ধ থাকা শাখার সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গের, মধ্য বঙ্গের বহুশাখা নতুন করে চালু করা সম্ভব হয়নি। ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন সংঘের প্রধান মোহন ভাগবত। মার্চের মধ্যেই সংগঠনের কাঠামো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন:মন্দিরে জুতো পরে শুভেন্দু, প্রতিবাদী সুপ্রকাশের উপর নির্মম অত্যাচার বিজেপি নেতার দেহরক্ষীদের

তবে আরএসএস-এর শাখা এভাবে বন্ধ হয়ে যাওয়ার পেছনে বিজেপির ভঙ্গুর সাংগঠনিক অবস্থার দিকেই উঠছে আঙুল। রাজ্যে বিজেপির দুর্বলতার সমানুপাতিক হারে দুর্বল হচ্ছে সংঘও। বিজেপি নেতৃত্বের দলীয় কোন্দল সঙ্ঘের উপর প্রভাব ফেলছে। যদিও আরএসএস এহেন দাবি মানতে একেবারেই নারাজ। করোনা পর্ব মেটার পর ১৬০০ শাখা চালু হয়েছে। আগামী দিনের সব শাখা ফেল চালু করা হবে।

spot_img

Related articles

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...