Tuesday, February 24, 2026

Shubhendu Adhikari : কাঁথিতে আবার শুভেন্দু অধিকারীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

Date:

Share post:

বৃহস্পতিবারের পর  ফের শুক্রবার সকালেও  শুভেন্দু অধিকারীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান উঠল। এদিন সকালে কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন তিনি। তখনই তাঁকে ঘিরে  ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। পাল্টা স্লোগান দিতে শুরু করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অনুগামীরা। ফলে এক দিকে ‘গো ব্যাক শুভেন্দু’ স্লোগান আর অন্যদিকে পাল্টা ‘জয় শ্রী রাম’ ধ্বনির জেরে  উত্তপ্ত হয়ে গোটা এলাকা । খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে তখনই সেখানে চলে আসে কাঁথি থানার পুলিশ। তবে পরিস্থিতি সামাল দিয়ে কিছুক্ষণের মধ্যেই ফের প্রচারে বেড়িয়ে পড়েন শুভেন্দু।

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...