Saturday, June 20, 2026

Jay Shah: রঞ্জি ট্রফি আয়োজন করা নিয়ে কী বললেন বোর্ড সচিব জয় শাহ?

Date:

Share post:

করোনার (Corona) দাপট কমতেই ফের মাঠ মুখি হচ্ছে সব খেলাধুলা। তেমনই একবছরের বিরতির পর ফের শুরু হয়েছে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। করোনার ধাক্কায় গত বছর আয়োজন করা যায়নি রঞ্জি ট্রফি। তবে চলতি বছর অনেক ঝড়-ঝাপটা সামলে ক্রিকেটারদের মাঠে ফেরাতে পেরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনার চোখ রাঙানির মাঝেও যে রঞ্জি ট্রফি আয়োজন করা একপ্রকার চ‍্যালেঞ্জ ছিল। তা স্পষ্ট জানালেন বিসিসিআই সচিব জয় শাহ ( Jay Shah)।

এদিন টুইট করে জয় শাহ বলেন,” এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফি আবার ফিরে এসেছে। প্রথম শ্রেণির ক্রিকেটকে মাঠে ফেরাতে পর্দার আড়ালে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন লাল বলের ক্রিকেটকে মূল মঞ্চে নিয়ে আসার সময়। সকলকে শুভেচ্ছা।”

প্রথমে গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি। কিন্তু, করোনার তৃতীয় ঢেউ ভেস্তে দেয় বোর্ডের পরিকল্পনা। অবশেষে শুরু হয় রঞ্জি ট্রফি। দু’দফায় হবে এই প্রতিযোগিতা। প্রথম দফার খেলা হবে ১৫ মার্চ পর্যন্ত। আইপিএলের পরে হবে  দ্বিতীয় দফার খেলা, যা হবে ৩০ মে থেকে ২৬ জুন পযর্ন্ত ।

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে রোহিতের দুরন্ত ইনিংসের প্রশংসায় সূর্যকুমার যাদব

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...