Wednesday, April 15, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এক ম‍্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরল ভারতীয় দল । শুক্রবার ইডেনে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ রানে জিতল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ২-০।

২) রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে ব‍্যাটিং-এ ধস বাংলার । প্রথম দিন যদি নায়ক হয়ে থাকেন বাংলার বোলাররা। দ্বিতীয় দিনে ভিলেন বাংলার ব‍্যাটাররা। ব‍্যাটিং-এর ব‍্যর্থতার কারণে বরোদার বিরুদ্ধে মাত্র ৮৮ রানে শেষ হয়ে গেল বাংলার প্রথম ইনিংস।

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০  সিরিজে নাও খেলতে পারেন বিরাট কোহলি । বিসিসিআইয়ে এক সূত্রের খবর সেই সিরিজে সম্ভবত বিশ্রাম নেবেন কোহলি। ২৪, ২৬, ২৭ ফেব্রুয়ারি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম‍্যাচের সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল।

৪) শনিবার আইএসএলের  পরবর্তী ম‍্যাচে নামতে চলেছে এটিকে মোহনবাগান । প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স । টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে খেলতে নামছে বাগান ব্রিগেড। কেরলের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্ডোর।

৫) কলকাতার ফুটবল প্রেমীদের জন‍্য সুখবর। কলকাতায় বসতে চলেছে ২০২৩ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের রাউন্ডের ম‍্যাচ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানান হয়েছে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি।

আরও পড়ুন:India Team: এক ম‍্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরল ভারতীয় দল

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...