Tuesday, June 23, 2026

Cpm-kanti Ganguly : বাম আমলে পঞ্চায়েত স্তরে কাটমানি নেওয়া হত: কান্তি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

কাটমানির জন্ম বাম আমলেই। সেই সময় পঞ্চায়েত স্তরে কাটমানি নেওয়া হতো। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।

কাটমানি ইস্যুতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সিপিএম নেতৃত্ব যখন ক্রমশ সুর চড়াচ্ছে ঠিক তখনই কান্তি গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করলেন । স্বাভাবিকভাবেই যারপরনাই অস্বস্তিতে সিপিএম।

কান্তিবাবুর অভিযোগ, ২০০৮ সালের পর থেকে পঞ্চায়েত স্তরে দলের অনেক নেতাই এই দোষে দুষ্ট ছিলেন। দলকে তিনি একাধিকবার এ কথা জানিয়েছিলেন কিন্তু লাভ হয়নি । দল এই দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছিল।

কান্তি গাঙ্গুলির এই মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে সিপিএম নেতৃত্বকে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, দলের ভিতরে এ নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে। এসব নিয়ে বাইরে আলোচনা না করাই ভালো । কেউ যদি বাইরে কথা বলে থাকেন তাহলে কিন্তু তিনি তার দল ও দলের নিয়মকানুন সম্পর্কে বুঝতেই পারেননি । শিক্ষা প্রতিমুহূর্তে আপডেটেড হয় কেউ কোনও কারনে হয়তো ধরতে পারছেন না

মাস তিনেক আগেও সিপিএম রাজ্যে দফতরে কান্তি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি আর রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য থাকতে চান না । কান্তিবাবুর নিজের বই ‘আত্ম কহন ও আত্মদহনেও সিপিএম নেতৃত্বের বিপক্ষে অনেক কথাই বলেছেন প্রবীণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...