Saturday, April 4, 2026

Atk Mohunbagan: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র বাগান ব্রিগেডের

Date:

Share post:

কেরালা ব্লাস্টার্সের ( Kerala Blasters)বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র এটিকে মোহনবাগানের (Atk Mohunbagan)। বাগানের হয়ে গোল দুটি করেন ডেভিড উইলিয়ামস এবং জনি কাউকো। এই ড্র এর ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড। ১৬ ম‍্যাচে ৩০ পয়েন্ট তাদের।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ৭ মিনিটে গোল করে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন আদ্রিয়ান লুনা। তবে এর এক মিনিটের মাথায় গোল করে বাগানের হয়ে সমতা ফেরান উইলিয়ামস। এরপর আক্রমণের গেলেও প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১। ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ৬৭ মিনিটে কেরলকে এগিয়ে দেন লুনা। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় জুয়ান ফেরান্ডোর দল। এরই মধ‍্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রবীর দাস। তবে ১০ জনে হয়ে গেলেও আক্রমণে ঝাপাতে ভোলেনি বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে বাগানের হয়ে গোল শোধ করেন জনি কাউকো।

আরও পড়ুন:Bengal: তৃতীয় দিনে দুরন্ত কামব‍্যাক বাংলার, জিততে গেলে দরকার ২০৩ রান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...