Saturday, April 4, 2026

Odisha: গুণধর! ভুয়ো চিকিৎসকের পরিচয়ে ১৮টি বিয়ে, জালে ৫৪ বছরের প্রতারক

Date:

Share post:

ভুয়ো পরিচয় (Fake Identity) দিয়ে একাধিক বিয়ে, ৫৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল ওড়িশার (Odisha)পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে তাঁর নাম রমেশ চন্দ্র সোয়াইন (Ramesh Chandra Swain)। নিজেকে ডাক্তার (Doctor) পরিচয় দিয়ে প্রায় তিন দশকের বেশি সময় ধরে তিনি কুকর্ম করে চলেছেন। পরিচয় গোপন করে প্রায় ১৪ জন মহিলাকে তিনি বিয়ে(Marrige) করেছেন। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী তিনি ঠিক কতজন মহিলাকে বিয়ে করেছেন তা নির্দিষ্ট ভাবে জানা না গেলেও ,সেই সংখ্যাটা প্রায় ১৪ থেকে ১৮,এমনটাই মনে করা হচ্ছে। পুলিশ(Police) প্রাথমিক ভাবে ১৪ জন মহিলাকে খুঁজে পেলেও পরে আরও ৪ জন মহিলার হদিশ পায়।

৫৪ বছরের রমেশ চন্দ্র সোয়াইন (Ramesh Chandra Swain) ভারতের বিভিন্ন প্রান্তের মহিলাদের বিয়ে করেছেন। শেষ ৪ জন মহিলার মধ্যে একজন হলেন কেরল সরকারের সিনিয়র অফিসার, একজন হলেন গুয়াহাটির ডাক্তার, আর একজন হলেন ভিলাইয়ের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং এবং ওড়িশার বাসিন্দা এক মহিলাও আছেন। পুলিশ জানিয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি যাঁদের বিয়ে করেছেন তাঁদের মধ্যে বেশিরভাগই হলেন মধ্যবয়স্ক মহিলা। এঁদের মধ্যে প্রায় সকলেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত ও সম্মানিত। প্রায় প্রত্যেকেই প্রতারিত হয়ে রমেশ চন্দ্র সোয়াইনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পাশাপাশি রমেশ চন্দ্র সোয়াইনের বিরুদ্ধে পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়েছে বলেই সূত্রের খবর। এমনকি ডাক্তারি পরীক্ষায় সুযোগ করে দেওয়ার নাম করে এক ব্যক্তির থেকে ১৮ লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ রমেশ বাবুর বিরুদ্ধে। তবে একাধিক বিয়ের ঘটনা প্রকাশ্যে আসার পরেই তাঁর অন্যান্য কুকীর্তির হদিশ পায় পুলিশ।

গা ছমছমে খুনের গল্প ‘ইকির মিকির’

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...