Friday, June 26, 2026

কেন দলে নেই রাহানে, ঋদ্ধি, পূজারা? মুখ খুললেন বোর্ডের নির্বাচক প্রধান চেতন শর্মা

Date:

Share post:

আসন্ন শ্রীলঙ্কার (Srilanka)  বিরুদ্ধে দুই টেস্ট ম‍্যাচের সিরিজে দলে রাখা হয়নি ঋদ্ধিমান সাহাকে ( Wriddhiman Saha)। কেন দলে রাখা হয়নি তার ব‍্যাখ‍্যা দিলেন বোর্ডের নির্বাচক প্রধান চেতন শর্মা ( Chetan Sharma)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে চেতন শর্মা বলেন, “ঋদ্ধিমানকে বাদ দেওয়ার পিছনে আলাদা করে কোনও কারণ নেই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছি, আগামী দু’টি টেস্টে ওদের চারজনকে সুযোগ দেওয়া হচ্ছে না। আমি নিজে প্রত্যেকের সঙ্গে কথা বলে ওদের বার্তা পৌঁছে দিয়েছি। এটাও বলেছি, রঞ্জিতে খেলুক ওরা। রঞ্জির পারফরম্যান্সকেই আমরা প্রাধান্য দিচ্ছি। নির্বাচনের ক্ষেত্রে শুধু বয়সকেই আমরা প্রাধান্য দিই, সেটা নয়। কিন্তু এটাও ঠিক, নতুনদের সুযোগ দিতে হবে। যাদের বয়স হয়ে গিয়েছে, তাদের উচিত ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করে দলে সুযোগ পাওয়া। তার জন্যেই আমরা বলি আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য কিছুতে ব্যস্ত না থাকলে রঞ্জি খেলা উচিত। তবে এই বাদ পড়া কেবলই দুটো ম্যাচের জন্যে। এর মাঝে ভাল খেললে পরে আবার জাতীয় দলের জন্য দরজা খুলে যেতে পারে।”

একই কথা বলা হয় অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারার ক্ষেত্রেও। রাহানে, পূজারাকে দলে না নেওয়া নিয়ে চেতন শর্মা বলেন,” রাহানে সম্প্রতি শতরান করেছে। ঘরোয়া ক্রিকেটে ফিরেই ভাল খেলছে। আশা করি পূজারাও রান পাবে। ফলে ওদের সামনে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। শুধু দুটো ম্যাচের জন্য বাদ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন:India Team: আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে ভারতের নেতৃত্বে রোহিত শর্মা, দল থেকে বাদ রাহানে, পূজারা, ঋদ্ধি

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...