Wednesday, June 24, 2026

তৃণমূল জাতীয় কর্ম সমিতির পরের বৈঠক দিল্লিতে, কী বিষয়ে আলোচনা?

Date:

Share post:

শুক্রবারই গঠিত হয় তৃণমূলের পূর্ণাঙ্গ কর্ম সমিতি। এরপরেই জানা গিয়েছে, দিল্লিতে হবে জাতীয় কর্ম সমিতির পরবর্তী বৈঠক। শনিবার, সাংবাদিক বৈঠকে তৃণমূল (TMC) সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray) বলেন, দিল্লিতে (Delhi) পরবর্তী ক্রমসমিতির বৈঠক। তবে, এখনও দিনক্ষণ জানাননি তৃণমূল সুপ্রিমো। ১০ মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

আগামী মাসে সংসদের অধিবেশন। ১০ তারিখে প্রকাশিত হবে পাঁচ রাজ্য- গোয়া, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, ও মণিপুরের বিধানসভা ভোটের ফল। সূত্রের খবর, পাঁচ রাজ্যের ফলাফলের উপর নির্ভর করতে পারে তৃণমূলের (TMC) পরবর্তী রূপরেখা। কোন রাজ্যে কোন দল ক্ষমতায় এলো সেটা দেখে জাতীয় স্তরে নিজেদের ঘুঁটি সাজাতে পাররে রাজ্যের শাসকদল।

আরও পড়ুন: দায়িত্ব নিয়েই কাজ শুরু চন্দননগরের মেয়র রাম চক্রবর্তীর

সংসদে অধিবেশনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) দিল্লিতে যান প্রায় প্রতিবারই। নিজের দলের সাংসদের পাশাপাশি দেখা করেন কেন্দ্রের বিরোধীদলের সাংসদ বা নেতাদের সঙ্গেও। সংসদের অধিবেশন শুরুর সময়েই দিল্লিতে তৃণমূল সুপ্রিমো। সেখাই সময়ই সেখানে জাতীয় কর্মসমিতির বৈঠক করবেন বলে খবর।

রাজ্যপালের ক্ষমতার অপব্যবহার বিষয়ে এমকে স্ট্যালিন-সহ অবিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা জয় মমতা বন্দ্যোপাধ্যায়ে। সবাইকে নিয়ে বৈঠক ডাকার আবেদনও জানান তিনি। ওই সময় ওই বৈঠকও হতে বলে রাজনৈতিক মহলের অনুমান।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...