Friday, June 26, 2026

India Team: আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে ভারতের নেতৃত্বে রোহিত শর্মা, দল থেকে বাদ রাহানে, পূজারা, ঋদ্ধি

Date:

Share post:

ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা ( Srilanka) বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ (T-20) সিরিজের জন‍্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট ম‍্যাচে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। খারাপ ফর্মের জন‍্য টেস্ট দল থেকে বাদ পরলেন অভিজ্ঞ দুই ব্যাটার চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। দলে জায়গা পাননি বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও।

শনিবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। এছাড়া টেস্ট দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উত্তরপ্রদেশের সৌরভ কুমার। রবিচন্দ্রন অশ্বিনের চোট থাকলেও তাকে দলে অন্তুর্ভুক্ত করা হয়েছে।

একনজরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল – রোহিত শর্মা (অধিনায়ক), জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়র, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন (ফিটনেসের ভিত্তিতে), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতীয় দল – রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়র, ভেঙ্কটেশ আইয়র, দীপক হুডা, জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চ‍্যাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আভেশ খান।

আরও পড়ুন:Cheteshwar Pujara: রাহানে পারলেও, পারলেন না পূজারা, শূন‍্য রানে আউট হলেন তিনি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...