Monday, April 6, 2026

গা ছমছমে খুনের গল্প ‘ইকির মিকির’

Date:

Share post:

রহস্য রোমাঞ্চে ভরা একটি থ্রিলার ছবি উপহার দিতে চলেছেন পরিচালক রাতুল মুখোপাধ্যায়। একটি হত্যা । আর তাকে ঘিরেই রহস্য- গল্প ক্রমেই জাল বিস্তার করেছে । ছবির নাম ‘ইকির মিকির’। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে । আর ট্রেলার দেখেই দর্শক -অনুরাগীদের মনে উৎসাহের সঞ্চার হয়েছে । আগা থেকে গোড়া টানটান গল্পে মোড়া।

কে খুনি ? কেন খুন হলো ? কেন খুন করতে হলো? এর উত্তর খুঁজতে দর্শকদের ছবিটি অবশ্যই দেখতে হবে।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, রূপাঞ্জনা মিত্র , সৌরভ দাস প্রমুখ।

রূপাঞ্জনা মিত্র বাংলা মেগা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ। এক আকাশের নিচে, বেহুলা ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। মেগাতে অভিনয়ের পাশাপাশি ছায়াছবি এবং ওটিটি সিরিজেও চুটিয়ে কাজ করছেন রূপাঞ্জনা। ‘ইকির মিকির’ ছবিতেও তাঁর বলিষ্ঠ অভিনয় দর্শকদের নজর কাড়বে । ইতিমধ্যেই চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে রূপাঞ্জনার অভিনয়। আর রূপাঞ্জনার পাশাপাশি ছবিতে রয়েছেন আরেক বলিষ্ঠ অভিনেতা রজতাভ দত্ত । ছবিটির পরিচালনায় রয়েছেন রাতুল মুখোপাধ্যায় । নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে রাতুলকে প্রথম সারির মুখ বলাই যায় । এর আগে নানা মাধ্যমে কাজ করলেও এটি রাতুলের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি । আর ছবিটির নির্মাণ যে নির্মেদ, নিটোল এবং টানটান   তার ট্রেলার দেখেই মালুম হচ্ছে।

পিকচার আভি বাকি হে দোস্ত ।

সুতরাং রাতুল মুখোপাধ্যায়ের ‘ইকির মিকির’ যে সাড়া ফেলবেই তা হলফ করে বলাই যায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...