Friday, June 26, 2026

অ-বিজেপি জোটই লক্ষ্য? উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দেখানো পথেই মোদি বিরোধিতায় নতুন করে গুটি সাজাচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Telengana CM K Chandrashekhar Rao)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীর প্রস্তাবিত জোটের সম্ভাবনা আরও উসকে গেল রবিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Maharashtra CM Uddhav Thackeray) বৈঠকে।

বিজেপি বিরোধিতার মঞ্চ আরও শক্ত করতে এদিন চন্দ্রশেখর (K Chandrashekhar Rao) প্রথমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা সুপ্রিমোর (Uddhav Thackeray) সঙ্গে বৈঠক করেন। উদ্ধবের বাংলো ‘বর্ষা’য় যান কে রাও। বৈঠকে উপস্থিত ছিলেন শিব সেনার মুখপাত্র তথা দলের অন্যতম শীর্ষনেতা সঞ্জয় রাউত, উদ্ধব ঠাকরের ছোট ছেলে তেজাস ঠাকরে এবং অভিনেতা প্রকাশ রাজও। এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সফরের আগে থেকেই মুম্বইয়ের আনাচে কানাচে বিজেপি বিরোধী ব্যানার-পোস্টারে ছেয়ে গিয়েছিল। কে রাও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে পরে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসেন।

আরও পড়ুন: পাঞ্জাবে ভোটের দিন ঘরবন্দি সোনু সুদ! কী নির্দেশ ছিল নির্বাচন কমিশনের

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পর নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কে রাও ঘোষিত তৃতীয় ফ্রন্ট পন্থী। বিজেপির মতো কংগ্রেসের থেকেও সমান দূরত্ব বজায় রাখার পক্ষে চন্দ্রশেখর। আবার শিব সেনা কংগ্রেসের জোটসঙ্গী। তাঁরা কংগ্রেসকে সঙ্গে নিয়েই জোট করার পক্ষে। সেক্ষেত্রে এই দুই দলের মধ্যে কোনও সমীকরণ আদৌ তৈরি হওয়া সম্ভব কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।

অন্যদিকে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দলের প্রধান এইচ ডি দেবগৌড়া কয়েক দিন আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে ডেকেছিলেন। আগামী সময়ে বিজেপি বিরোধী লড়াইয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন বলেও জানা গিয়েছে৷ মহারাষ্ট্র যাওয়ার আগেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি শীঘ্রই মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী শক্তি উদ্ধব ঠাকরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে যথাক্রমে কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলকে একত্রিত করার চেষ্টা করবেন৷

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...