Monday, April 6, 2026

Indian Railway:রবিবার ৪০০টি ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ, একনজরে দেখে নিন ট্রেনগুলি

Date:

Share post:

পরিচালন সমস্যার জেরে আজ, রবিবার ছুটির দিনে মোট ৪০০ ট্রেন বাতিল করল ভারতীয় রেল। রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরিচালন সমস্যার জেরে শুক্রবার বাতিল ছিল ৩০০ ট্রেন।শনিবারও ২৫০টি ট্রেন বাতিল করা হয়েছিল। আর রবিবার  ৩৫৭ ট্রেন একেবারে বাতিল করা হয়েছে। আংশিক বাতিল হয়েছে ৫৭টি ট্রেন।

আরও পড়ুন:সাধন পাণ্ডের মৃত্যুতে রাজনৈতিক জগতে গভীর শূন্যতার সৃষ্টি হল, শোকপ্রকাশ অভিষেকের

বাতিল ট্রেনগুলির মধ্যে ছিল উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, নয়া দিল্লি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গুজরাত, বিহার, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গনা, পঞ্জাব, হরিয়ানা অসম এবং অন্যান্য রাজ্যের নানা রুটের কিছু ট্রেন।

জানা গিয়েছে, ইতিমধ্যেই যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে তার অফিসিয়াল ওয়েবসাইট বাতিল হওয়ার ট্রেন গুলির তালিকা প্রকাশ করেছে। ওয়েবসাইট টি হল enquiry.indianrail.gov.in। এছাড়াও রাজ্য জুড়ে একাধিক ট্রেন বাতিল করল ইস্ট-কোস্ট রেল। ৩১ জানুয়ারি থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল রয়েছে রাজ্যে।

একনজরে দেখে নিন কী কী ট্রেন বাতিল করা হয়েছে-

১. ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ১৮০৩৭ জাজপুর কেওনঝড় রোড-খড়গপুর জংশন।

২.১৮০৩৮ খড়্গপুর জংশন-জাজপুর কেওনঝড় রোড (১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি)।

৩.১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।

৪. ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার (৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।

৫. ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।

৬. ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।

৭. ১২৮২১ শালিমার-পুরী (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।

৮. ১২৮২২ পুরী-শালিমার (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।

৯. ১২৮৮১ শালিমার-পুরী (১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।

১০. ১২৮৮২ পুরী-শালিমার (৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি)। এছাড়াও আরও  একাধিক ট্রেন বাতিল করেছে কর্তৃপক্ষ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...