Friday, June 26, 2026

সাধন পাণ্ডের মৃত্যুতে রাজনৈতিক জগতে গভীর শূন্যতার সৃষ্টি হল, শোকপ্রকাশ অভিষেকের

Date:

Share post:

প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande)। রবিবার সকালে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন,”বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাধন পাণ্ডে প্রয়াণে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে গভীর শূন্যতার সৃষ্টি হল। তাঁর আত্মীয় পরিজনের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।”

সাধন পাণ্ডের (Sadhan Pande) প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, “রাজনীতিতে অভিভাবককে হারালাম। বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। সাধন পাণ্ডে একটা রাজনৈতিক অধ্যায়। ক্রেতা-সুরক্ষা দফতরকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন, যে দফতরের অস্তিত্ব রয়েছে বলে কেউ জানত না। নিজের হাতযশে সেই দফতরকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন।”

আরও পড়ুন: পুরভোটের আগে বাদ গেল একলাইন, নতুন মোড়কে দেবাংশুর “খেলা হবে” স্লোগান

তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা ছিলেন সাধন পাণ্ডে। ৯-এর দশকে যুবনেত্রীর লড়াইয়ে উদ্বুদ্ধ হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন তিনি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...