Monday, April 6, 2026

ডাকাতির ছক বানচাল, পুলিশের জালে অস্ত্রসহ ৪ অপরাধী

Date:

Share post:

বড়সড় একটি  ডাকাতির ছক বানচাল করল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।  পুলিশের জালে ধরা পড়ল অস্ত্র -সহ ৪ অপরাধী।  গোপন সূত্রে খবর পেয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই হরিশ্চন্দ্রপুর এলাকার। ধৃতদের নাম পলাশ দাস (২৪), বিকাশ সিং(২৮), ছোটন নাগ(৩০), শেখ ইউসুফ(২৪)। ধৃতদের কাছ থেকে লোহার রড, ধারালো ছুরি সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযুক্তদের নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তাদের প্রকৃত উদ্দেশ্য বা পরিকল্পনা কি ছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্বভাবতই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনিতেও বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরে অপরাধমূলক কাজকর্ম দিনের পর দিন বাড়ছে। পুলিশ যথেষ্ট তৎপর থাকলেও সব ক্ষেত্রে অপরাধীদের আটকানো সম্ভব হচ্ছে না।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন,” পুলিশ তদন্ত শুরু করছে। ধৃতদের  চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...