Monday, April 6, 2026

Bengal: দুরন্ত লড়াই করে জয় দিয়ে রঞ্জি ট্রফির অভিযান শুরু বাংলার

Date:

Share post:

জয় দিয়ে রঞ্জি ট্রফির ( Ranji Trophy) অভিযান শুরু করল বাংলা ( Bengal) । ম‍্যাচের চতুর্থ দিনে দুরন্ত লড়াই করে বরোদার বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল অভিমন‍্যু ইশ্বরনের দল। সৌজন্য শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েলের দুরন্ত ব‍্যাটিং।

এভাবেই ফিরে আসা যায়! হারতে থাকা ম্যাচ কিভাবে জেতা যায়, তা দেখিয়ে দিল এই বাংলা দল। বরোদার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে অবিষ্মরণীয় লড়াইয়ে জয় হাসিল করল বাংলা। প্রথম ইনিংসে ব‍াংলার ব‍্যাটারদের ব‍্যর্থতা থাকলেও, দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফরম্যান্স তাদের। রবিবার যদিও শুরুতেই ফিরে যান অভিমন্যু। অভিমন‍্যু করেন ৭৯। বাংলার রান এগিয়ে নিয়ে যান মনোজরা। ৩৭ রান করেন তিনি। শেষ বেলায় শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল দলকে জয়ের পথ দেখান। ৭১ রানে অপরাজিত শাহবাজ। ৫৩ রানে অপরাজিত অভিষেক। ১০৮ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন শাহবাজ-অভিষেক। আর এর জেরে চার উইকেটে ম্যাচ জিতে যায় বাংলা।

আরও পড়ুন:Wriddhiman Saha: দল থেকে বাদ হতেই বিস্ফোরক ঋদ্ধি, বললেন দাদি ভরসা দিয়েছিলেন, কিন্তু…

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...