Saturday, April 4, 2026

Uttar Pradesh-Punjab Assembly Election: অখিলেশ যাদবের অগ্নিপরীক্ষা, পাঞ্জাবে গৃহবন্দি সোনু সুদ

Date:

Share post:

আজ দুই রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Elections2022)। একদিকে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)তৃতীয় দফার ভোটগ্রহণ অন্যদিকে ভোট হচ্ছে পাঞ্জাবেও (Punjab)। রবিবার তৃতীয় দফায় উত্তরপ্রদেশে ৫৯টি আসনে ভোটগ্রহণ। পাশাপাশি পাঞ্জাবের মোট ১১৭টি আসনের সবকটিতেই আজকে নির্বাচন। সকাল থেকেই চলছে ভোটদান পর্ব। দুপুর ১টা পর্যন্ত পাঞ্জাবে ভোটের হার ৩৪.১ শতাংশ। অন্যদিকে উত্তরপ্রদেশের ৫৯টি আসনে দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৩৫.৮৮ শতাংশ। উত্তরপ্রদেশে ১৬টি জেলার ২ কোটিরও বেশি ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এই তৃতীয় দফায় ভোট হচ্ছে হাথরস, ফিরোজাবাদ, ফারুখাবাদ, এটার মতো জেলায়। ফারুখাবাদের জন্যই ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই পর্বের নির্বাচনী লড়াইয়ে সবথেকে হাইপ্রোফাইল কেন্দ্র হল কারহাল। এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। সেই কেন্দ্রেই তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেশ বাঘেল। পাশাপাশি সপা’র প্রধান অখিলেশ যাদবের কাকা শিবপাল সিংহ যাদবেরও ভাগ্য নির্ধারণ হবে। তিনি যশবন্তনগর কেন্দ্রে থেকে লড়ছেন। অন্যদিকে পাঞ্জাবেও চলছে ভোটদান,আজ ভাগ্য নির্ধারিত হবে চরণজিত্ সিং চান্নি, ভগবন্ত মানদের। যুব সমাজকে পাঞ্জাবে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের মোগা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ সাচার। তিনি জয়ের বিষয়ে আশাবাদী। কিন্তু সোনু আপাতত গৃহবন্দি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোনু সুদ বাড়ি থেকে বের হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...