Friday, June 26, 2026

যে কোনও দিন ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া?

Date:

Share post:

আগামী সপ্তাহের যে কোনও দিন ইউক্রেন (Ukraine) আক্রমণ করতে পারে রাশিয়া (Russia)। শুক্রবার রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এই সতর্কবার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশবাসী তথা গোটা বিশ্বকে সতর্ক করে বাইডেন বলেন, পেন্টাগন বিশেষ সূত্রে খবর পেয়েছে, আগামী সপ্তাহের যে কোনও দিন ইউক্রেনের (Ukraine) উপর ঝাঁপিয়ে পড়বে রাশিয়া (Russia)। একইসঙ্গে বাইডেন রাশিয়াকে অনুরোধ করেন, তারা যেন যুদ্ধের পরিকল্পনা ত্যাগ করে  আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজে। তবে বাইডেনের এই পরামর্শ রাশিয়া কানে তুলবে না বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। আন্তর্জাতিক মহলের সেই আশঙ্কা শনিবারই কিছুটা সত্যি বলে প্রমাণ হয়েছে। কারণ রাশিয়া এদিন ইউক্রেন সীমান্তে তাদের অত্যাধুনিক হাইপারসনিক, ক্রুজ এবং পরমাণু চালিত ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার পর স্বাভাবিকভাবেই নতুন করে ইউক্রেন সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের সবক’টি মিসাইল নির্ভুল নিশানায় আঘাত হেনেছে। রাশিয়ার প্রতিরক্ষা দফতরের এক শীর্ষ আধিকারিক ভালেরি গেরাসিমোভ বলেছেন, শত্রুপক্ষ যদি আমাদের বিরুদ্ধে আঘাত হানার চেষ্টা করে তবে তাদের রুখতে আমরা মিসাইল ব্যবহার করব। এই মিসাইলগুলির কার্যকারিতাই আজ পরীক্ষা করে দেখে নেওয়া হল।

সংবাদ সংস্থা বিবিসির খবরে বাইডেনের আশঙ্কা অনেকটাই সত্যি বলে প্রমাণ হয়েছে। বিবিসি জানিয়েছে, ইতিমধ্যেই রাশিয়া ও ইউক্রেন দু’দেশই সীমান্ত সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। পাশাপাশি রাশিয়া সীমান্তে সেনা সংখ্যা আরও বাড়িয়েছে। অন্যদিকে ইউক্রেন সীমান্ত সংলগ্ন এলাকায় বোমাবর্ষণ শুরু করেছে। যদিও কিয়েভের দাবি, রাশিয়া আক্রমণের কোনও পরিকল্পনা তাঁদের নেই। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী ডিমিত্রি কোলেবার বলেছেন, আমেরিকা ভুল ও মিথ্যা খবর দিয়ে গোটা দুনিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমেরিকার উদ্দেশ্য হল, ঘোলা জলে মাছ ধরা। সেকারণেই তারা সরাসরি যুদ্ধ না করলেও ছায়া যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...