Friday, June 26, 2026

Sadhan Pande: সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট রাজ্যপাল, শুভেন্দু ও দিলীপের

Date:

Share post:

প্রয়াত রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সাধন পাণ্ডে। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর৷ আজ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:Sandhan Pandey: অপূরণীয় ক্ষতি: সাধন পাণ্ডের প্রয়াণে শোকস্তব্ধ তৃণমূল নেতৃত্ব

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রবিবার সাধন পাণ্ডের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘আজ রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুসংবাদে আমি গভীর ভাবে ব্যথিত৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁর সঙ্গে আমার দারুণ ব্যক্তিগত সম্পর্ক ছিল৷ তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাই৷ ওম শান্তি!’

সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ট্যুইটে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লিখেছেন, “পশ্চিমবঙ্গের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডের মৃত্যুতে আমি শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু এবং অনুরাগীদের আমার সমবেদনা রইল। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ওম শান্তি।”

অন্যদিকে মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, এদিন ট্যুইটারে তিনি লেখেন, “ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু। বর্ষীয়ান রাজনীতিবিদ, মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে রাজনৈতিক জগতে গভীর শূন্যতার সৃষ্টি হল।তাঁর পরিবার সহ আপনজনদের প্রতি সমবেদনা ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।ওম শান্তি !”

সাধন পাণ্ডের প্রয়াণে শোকপ্রকাশ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বর্ষীয়ান নেতার মৃত্যুতে আমি ব্যাথিত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।


দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। ১০ বছর আগে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল বিধানসভা ভোটের প্রচারের সময়েও একবার অসুস্থ হয়ে পড়েন। গত জুলাই মাসের মাঝামাঝি ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত মন্ত্রীকে ১৬ জুলাই রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। করোনাতেও আক্রান্ত হন তিনি৷ কয়েক দিন ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সেপ্টেম্বরে মুম্বইয়ের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ সকাল ১০.৩৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর৷

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...