Saturday, April 4, 2026

Weather Forecast: আজ দুই বঙ্গেই বৃষ্টি, নামল তাপমাত্রার পারদ

Date:

Share post:

শীতের ইনিংস শেষ। হিমেল বাতাস জানান দিচ্ছে কড়া নাড়ছে বসন্ত। এরই মধ্যে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন পর রবিবার ফের সকালে তাপমাত্রার পারদ নামল। আলিপুর আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণাবতের জেরে রবি ও সোমে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।সোমবার থেকেই ফের আবহাওয়ার পরিবর্তন হবে।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।

আরও পড়ুন:Assembly Election:পাঞ্জাবে শুরু ভোটগ্রহণ, উত্তরপ্রদেশে আজ তৃতীয় দফার ভোট

আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের জেরে রবিবার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত রবিবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে দার্জিলিঙ ও কালিম্পঙে। রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ছাড়া বাকি নয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এ ছাড়া হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি চলবে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার থেকে পুরোপুরি পরিষ্কার আকাশ। বৃষ্টি হলেও তাপমাত্রা নতুন করে নামার কোন সম্ভাবনা নেই।

সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হলেও উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে আরও দিনদুয়েক বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলতে পারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...