Friday, June 26, 2026

india Team: একদিনের সিরিজের পর টি-২০ সিরিজেও দাপট ভারতের

Date:

Share post:

একদিনের ( ODI) সিরিজের পর টি-২০ (T-20) সিরিজেও দাপট দেখাল ভারতীয় দল (India Team)। ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। রবিবার তৃতীয় টি-২০ ম‍্যাচে পোলার্ডদের বিরুদ্ধে ১৭ রানে জিতল রোহিত শর্মার দল। সিরিজের ফলাফল ৩-০। ম‍্যাচ এবং সিরিজ সেরা সূর্যকুমার যাদব।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কিরন পোলার্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে রোহিত শর্মার দল। ভারতের দুরন্ত ব‍্যাটিং সূর্যকুমার যাদবের। ৬৫ রান করেন তিনি। ৩৪ রান করেন ইশান কিষান। ৩৫ রানে অপরাজিত ভেঙ্কটেশ আইয়র। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন হোল্ডার, শেপার্ড, রোস্টন চেস, হায়ডেন ওয়ালস এবং ডোমিনিক।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই চালান নিকোলাস পোরান। ৬১ রান করেন তিনি। ২৫ রান করেন পোয়েল। ২৯ রান করেন শেপার্ড। ভারতের হয়ে তিন উইকেট নেন হর্ষল প‍্যাটেল। দুটি করে উইকেট নেন দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়র, শার্দুল ঠাকুর।

আরও পড়ুন:Sunil Gavaskar: শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহানে, পুজারা বাদ যাওয়ায় অবাক নন গাভাস্কর

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...