Thursday, June 25, 2026

Sunil Gavaskar: শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহানে, পুজারা বাদ যাওয়ায় অবাক নন গাভাস্কর

Date:

Share post:

শ্রীলঙ্কার  (Srilnaka) বিরুদ্ধে দুই টেস্ট ম‍্যাচের সিরিজ থেকে বাদ পড়েছেন ভারতের ( India) দুই অভিজ্ঞ ব‍্যাটার অজিঙ্কে রাহানে ( Ajinkye Rahane) এবং চেতেশ্বর পূজারা ( Cheteshwar Pujara)। আর এই দু’জনের বাদ পড়ায় একেবারেই বিস্মিত নন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)।

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” এটা প্রত্যাশিতই ছিল। দক্ষিণ আফ্রিকার তিনটি টেস্টের একটাতেও যদি ওরা শতরান করত বা ব‍্যাটে ভালো রান করত, তা হলে অন্য রকম হতে পারত। অজিঙ্ক রাহানে একটা আকর্ষণীয় ইনিংস খেলেছে ঠিকই। কিন্তু সেটা ছাড়া কেউই প্রত্যাশা মতো যথেষ্ট রান করতে পারেনি। বিশেষ করে যখন দলের রান দরকার ছিল।”

যদিও গাভাস্কর মনে করেন রাহানে এবং পুজারার মত অভিজ্ঞ ব্যাটাররা ছন্দে থাকলে টেস্টের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন নয় তাদের কাছে। এই নিয়ে গাভাস্কর বলেন,” ওরা ফিরতেই পারে। কেন নয়? ওরা যদি চেনা ছন্দে ফিরতে পারে, রঞ্জির প্রতি ইনিংসে ২০০-২৫০ রান করতে পারে, তা হলে তো ফেরাতেই হবে।”

আরও পড়ুন:Yash Dhull: রঞ্জির অভিষেক ম‍্যাচেই অনন্য নজির গড়লেন যশ_ ঢুল

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...