Saturday, June 20, 2026

Yash Dhull: রঞ্জির অভিষেক ম‍্যাচেই অনন্য নজির গড়লেন যশ ঢুল

Date:

Share post:

রঞ্জি ট্রফির ( Ranji Trophy) অভিষেকেই রেকর্ড গড়লেন যশ ঢুল(Yash Dhull)। তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নেমে দিল্লির হয়ে দুই ইনিংসেই শতরান করে অনন্য নজির গড়লেন তিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নেমে দিল্লির এই ওপেনার প্রথম ইনিংসে করেন ১১৩ রান। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে অপরাজিত থাকেন যশ। সেই অবস্থাতেই দুই দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হয়।

এর আগে রঞ্জিতে অভিষেক ম্যাচে দুই ইনিংসে শতরানের নজির আছে মাত্র দু’জনের। এরা হলেন নরি কন্ট্রাক্টর এবং বিরাগ আওয়াত। ১৯৫২ সালে গুজরাতের হয়ে দুই ইনিংসে শতরান করেছিলেন নরি কন্ট্রাক্টর। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ১৫২ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন তিনি। আর ২০১২ সালে মহারাষ্ট্রের হয়ে অভিষেকে দুই ইনিংসে ১২৬ এবং ১১২ রান করেন বিরাগ আওয়াত।

আরও পড়ুন:Bengal: দুরন্ত লড়াই করে জয় দিয়ে রঞ্জি ট্রফির অভিযান শুরু বাংলার

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...