Thursday, February 26, 2026

আনিসের রহস্যমৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের, রাজ্যকে অবস্থান জানানোর নির্দেশ

Date:

Share post:

আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা ছাত্রনেতা আনিস খানের(Anis khan) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের জন্য শুনানির আবেদন গ্রহন করল হাইকোর্ট(HighCourt)। সোমবার আদালতের তরফে রাজ্য সরকারকে(State Govt) নির্দেশ দেওয়া হয়েছে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৩ দিনের মধ্যে রাজ্যসরকারকে তাদের অবস্থান জানানোর। ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে এই আবেদনের শুনানি রয়েছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন আনিসের মৃত্যুর ঘটনায় সিট(SIT) গঠন করে নিরপেক্ষ তদন্ত করা হবে। সিটের নেতৃত্বে থাকছেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি, সিআইডি।

আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে উত্তাল ছাত্রসমাজ। রাজ্যজুড়ে চলছে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি এই পরিস্থিতিতে আনিস খানের মৃত্যু-রহস্য উদঘাটনে হাইকোর্টে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা গ্রহণের আবেদন জানিয়েছিলেন হাইকোর্টের আইনজীবী কৌস্তুভ বাগচী। সোমবার সেই আবেদন গ্রহন করেছে আদালত। পাশাপাশি এবিষয়ে রাজ্যসরকারকে তার অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে আবেদনকারি আইনজীবী কৌস্তব বাগচী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বিচারপতি মান্থার কাছে আবেদন জানিয়েছিলাম, এমন একটি বিষয়ে আদালত চুপ করে থাকতে পারে না। বিচারপতি স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আবেদনটি গ্রহণ করেছেন। রাজ্যের কাছে এ বিষয়ে জবাব চেয়েছেন।’

আরও পড়ুন:Mamata: দেউচা পাচামিতে জোর করে জমি নয়: লক্ষাধিক চাকরি, জমির দ্বিগুণ দামের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে আনিস খানের মৃত্যু প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে রাজ্যসরকারের কঠোর অবস্থানের কথা এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টভাবে তিনি জানান, এ ব্যাপারে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। তবে, কখনোই দোষীদের ছেড়ে দেওয়া হবে না। জীবন ফিরিয়ে দেওয়া যাবে না। সেটা কারও হাতে নেই তবে, মৃত ছাত্রনেতার পরিবার যেন সরকারের ওপর আস্থা রাখে। এর কোনো ক্ষমা হয় না। তিনি আরও জানিয়েছেন যে, বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করবে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।

spot_img

Related articles

ISL: শক্তি বাড়িয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ক্রেস্পোর গলায় ক্ষোভের সুর

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে শুক্রবার জামশেদপুর এফসির(Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East bengal)। প্রথম ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের...

নষ্ট হবে কেরালার সাম্প্রদায়িক সম্প্রীতি: ‘দ্য কেরালা স্টোরি টু’ রিলিজ আটকে দিল আদালত

বারবার সিনেমার নাম করে প্রোপাগান্ডা করে বিরোধী রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বিজেপির নতুন রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা...

হাতে লেখা বিশ্বের একমাত্র উর্দু দৈনিক ‘দ্য মুসলমান’! কোথায় গেলে পাওয়া যাবে

ডিজিটাল যুগে যখন সংবাদপত্র সম্পূর্ণভাবে কম্পিউটার নির্ভর, তখন চেন্নাইয়ে আজও টিকে আছে এক অনন্য ঐতিহ্য। ১৯২৭ সাল থেকে...

‘তোমাকে খুব ভালবাসি’, মাকে মেসেজ করে আত্মঘাতী তরুণী

বিদেশে কর্মরত মাকে 'তোমাকে খুব ভালবাসি মা' লিখে আত্মহত্যা তরুণীর (Hyderabad Suicide Case)! মৃত তরুণীর নাম বোনু কোমালি...