Monday, April 13, 2026

Mamata Banerjee : শিশুদের বাংলা শেখাতেই হবে, এটা অভিভাবকদের দায়িত্ব: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আমরা যত ভাষাই জানি না কেন, যত রকমের ভাষাই শিখি না কেন, মাতৃভাষা কিন্তু জানতেই হবে। ইংরেজি -হিন্দি কাজের প্রয়োজনে, উচ্চশিক্ষার প্রয়োজনে সবাইকেই জানতে হবে- শিখতে হবে -বুঝতে হবে। কিন্তু বাংলা আমাদের মায়ের ভাষা । বাংলাও কিন্তু জানতেই হবে। প্রত্যেক শিশুকে বাংলা ভাষা শিখতে হবে। আর শিশুদের বাংলা শেখানোর দায়িত্ব অভিভাবকদেরই । সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (international Mother Language Day, 21 february) দিনে দেশপ্রিয় পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister Mamata Banerjee) । মুখ্যমন্ত্রী বলেন আমি ইংরেজি গান, হিন্দি গান জানি। শুনিও। কিন্তু বাংলা গানকে অসম্ভব ভালোবাসি। বাঙালি কবিদের লেখা গান, বাঙালি শিল্পীদের গাওয়া গান আমার খুব ভালো লাগে। তিনি বলেন ‘আমার ভাবতেই গর্ব হয় যে

আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান, দুটিই বাংলার গান । দুই বাঙালি কবির লেখা । জাতীয় সংগীত জনগণমন অধিনায়ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা । আর জাতীয় গান বন্দে মাতরম – এর রচয়িতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন ভাষা দিবসের মঞ্চে দাঁড়িয়ে সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর এবং বাপি লাহিড়ীরকে স্মরণ করেন । এই কিংবদন্তি শিল্পীরা একবার আমাদের ছেড়ে চলে গেলে আর যে ফিরে পাওয়া যায় না , নতুন করে আর যে তৈরি হয় না তা অত্যন্ত ব্যথার সঙ্গে ব্যক্ত করলেন তিনি ।

এদিন মুখ্যমন্ত্রী সদ্যপ্রয়াত ক্রীড়াবিদ সুরজিৎ সেনগুপ্তকেও স্মরণ করেছেন।

ভাষা আন্দোলনের সঙ্গে জড়িতদের স্মৃতি রক্ষার্থে স্মারক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...