Monday, April 6, 2026

Weather Forecast:ঘন কুয়াশায় মুখ ঢাকল তিলোত্তমা, ব্যাহত যান চলাচল

Date:

Share post:

সকাল থেকেই ঘন কুয়াশায় মুখ ঢেকেছে শহর কলকাতা। সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। সকালে দৃশ্যমানতা এতটাই কমেছে যে টানা ৪ ঘণ্টা বন্ধ ছিল বিমান পরিষেবা। ঘন কুয়াশার জেরে ব্যাহত ট্রেন পরিষেবাও। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-শালিমার, পাঁশকুড়া-হলদিয়া ও খড়গপুর-ভদ্রক শাখায় সকালের দিকে ট্রেন চলাচল ব্যাহত হয়। হাওড়াগামী বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ঢোকে। দুর্ঘটনা এড়াতে লোকাল ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। পূর্ব রেলের হাওড়া শাখাতেও লোকাল ট্রেন চলাচলে প্রভাব পড়ে।


আরও পড়ুন:Sadhan Pande:আজ সাধন পান্ডের শেষকৃত্য, প্রিয় বিধায়ককে বিধানসভায় শেষশ্রদ্ধা


সোমবার ভোরে শহর কলকাতার আকাশ শীতকালের মতোই কুশায়া ঢাকা ছিল। যে কারণে দৃশ্যমানতার সমস্যা তৈরি হয়। কিন্তু দৃশ্যমানতা এতটাই কম ছিল যে যান চলাচল ব্যাহত হয়। আবহাওয়া দফতর সূত্রের খবর, কুয়াশার জের আরও বেশ কিছুদিন থাকবে।তবে, শীতের আমেজ থাকলেও আর ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। সোমবার দিনের সর্বোচ্চ তামমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...