Friday, June 26, 2026

Kl Rahul: মানবিক রাহুল, ১১ বছরের উঠতি ক্রিকেটারের অস্ত্রোপচারে আর্থিক সাহায্য ভারতীয় ব‍্যাটারের

Date:

Share post:

১১ বছরের ছোট্ট ছেলের কাছে ভগবানের মত সামনে এলেন কে এল রাহুল (Kl Rahul)। কঠিন রোগে আক্রান্ত ১১ বছরের ভরদ । দ্রুত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন উঠতি এই ক্রিকেটারের। কিন্তু বাদ সাধে বিপুল খরচ। এমন কঠিন পরিস্থিতিতে এগিয়ে আসেন কেএল রাহুল। তরুণ ক্রিকেটারের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন ভারতীয় দলের (Team India) সহ-অধিনায়ক।

ভারতীয় ক্রিকেটারদের অনেক সময়ই সমালোচনা করা হয় তাদের গ্ল্যামার ও হাইপ্রোফাইল জীবন কাটানোর জন্য। কিন্তু সেই জীবনের বাইরে একটি মনুষ্যত্ব রয়েছে এই ক্রিকেটারদের। আর তার উদাহরণ বারবার এসেছে আমাদের সামনে। এবার সেই মনুষ্যত্ব দেখালেন কেএল রাহুল।

১১ বছরের ছোট্ট ছেলে ভরদ একটি দুরারোগ্য রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়েছে, আর সেই কারণে মুম্বইয়ের এক হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন ছিল ভরদের। কিন্তু সেই ট্রান্সপ্লান্টে দরকার  প্রায় ৩৫ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে ভরদের বাবা-মা একটি অনলাইন তহবিল খোলেন। আর এই বিষয়টি নজরে আসে তারকা ভারতীয় ব্যাটার কেএল রাহুলের। সেই মুহুর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেন রাহুল। আর তারপর ৩৫ লক্ষ টাকার মধ্যে ৩১ লক্ষ টাকা অনুদান করেন ভারতীয় এই ব‍্যাটার।

এই নিয়ে রাহুল বলেন, “যখন আমি ভরদের পরিস্থিতির বিষয়ে জানতে পারি, আমি ওদের সঙ্গে যোগাযোগ করি, যাতে আমরা ওকে সাহায্য করতে পারি। আমি খুশি যে অস্ত্রোপচার সফল হয়েছে, আর ও ভালো আছে। আমি আশা করি ভরদ নিজের পায়ে খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় আর নিজের স্বপ্ন পূরণ করতে পারে। আমি আশা করি, আমার অনুদান আরও অনেককে অনুপ্রাণিত করবে এবং এই ভালো কাজে এগিয়ে আসবে।”

এদিকে রাহুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভরদের মা বলেন, “আমরা কেএল রাহুলের কাছে কৃতজ্ঞ ভরদের অস্ত্রোপচারের জন্য এত বড় অনুদান করার জন্য। ধন্যবাদ রাহুল।”

আরও পড়ুন:Surajit Sengupta: ৭ মার্চ ইস্টবেঙ্গল ক্লাবে সুরজিৎ সেনগুপ্তের স্মরণসভা

 

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...