Friday, April 3, 2026

আনিসের বাড়িতে SIT, তদন্তকারীদের সহযোগিতা করলেন পরিবারের সদস্যরা

Date:

Share post:

আনিস খানের মৃত্যু (Anish Khan Death Case) নিয়ে তোলপাড় গোটা রাজ্য। কোনও কোনও মহল থেকে এই ঘটনায় রাজনীতির রঙ চড়ানোর চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের আগেই রাজনৈতিক ফায়দা তোলার তাগিদ দেখা যাচ্ছে অনেকের মধ্যে। তবে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়ে এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের জন্য নির্দেশ দেওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আনিস হত্যাকাণ্ডে গঠিত হয়েছে SIT.

ঘটনার তদন্তে আজ, মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ আনিস খানের (Anish Khan Death Case) বাড়িতে পৌঁছে যায় SIT-এর ১৫ সদস্যের তদন্তকারী দল। তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন আইপিএস প্রদীপ যাদব। এছাড়াও ছিলেন আইপিএস মিরাজ খালিদ ও জয়েন্ট সিপি ব্যারাকপুর আইপিএস ধ্রুবজ্যোতি দে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মতো ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে SIT.

আরও পড়ুন: ‘গ্রুপ ডি’ মামলায় ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

তিনতলার ছাদের যে ফাঁকা জায়গা দিয়ে আনিসকে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে, এদিন সেই জায়গাটিও পরীক্ষা করে দেখেন তদন্তকারীরা। ঘটনা স্থলের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলে রাখা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরাও ছিলেন তদন্তকারী দলের সঙ্গে। তাঁরা নমুনা সংগ্রহ করেছেন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিতেই কিছুটা আশা-ভরসার জায়গা থেকেই এদিন আনিসের পরিবারের সদস্যরা SIT-এর তদন্তকারীদের সঙ্গে সবরকম সহযোগিতা করছেন। আইপিএস মিরাজ খালিদ নিজে আনিসের বাবার সঙ্গে কথা বলেছেন। ঘটনার দিনের বিবরণ জানতে চেয়েছেন। এবং আনিসের পরিবারকে দোষীদের শাস্তির ব্যাপারে আশ্বস্ত করেছেন মিরাজ খালিদ।

এদিকে, আনিস হত্যাকাণ্ডে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ৩ পুলিশকর্মীকে। সাসপেন্ড করা হয়েছে আমতা থানার এএসআই নির্মল দাস ও কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরাকে।

 

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...