Saturday, May 23, 2026

Bank Fraud:প্রাক্তন IAS আধিকারিকের সই জাল করে টাকা তছরূপ!

Date:

Share post:

দিন দিন বাড়ছে প্রতারণার ঘটনা, এবার রেহাই পেলেন না খোদ প্রাক্তন প্রশাসনিক কর্তাও। এবার প্রাক্তন আইএএস (IAS)আধিকারিকের সই জাল করে ব্যাংক থেকে ঋণ (Bank Loan)নেওয়ার অভিযোগ। জালিয়াতির (Fraud)অভিযোগের ভিত্তিতে ৭৪ বছরের মধুসূদন ধর নামে এক ব্যক্তি ধরা পড়েছেন পুলিশের জালে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নিউ আলিপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যাতায়াত ছিল। প্রাক্তন আইএএস (IAS) নলিনী চক্রবর্তীর অ্যাকাউন্ট ছিল ওই ব্যাংকেই। সেই সূত্রে দু’জনের আলাপ। দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পুলিশের (Police)দাবি, ২০১৫ সালে দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠার কিছুদিন পর নলিনীবাবু তাঁর মেয়ের কাছে কানাডায় (Canada)চলে যান। তিনি মধুসূদনবাবুকে তাঁর ব্যাংক অ্যাকাউন্টটির দেখভাল করার দায়িত্ব দিয়ে জান। আর এরপরই ব্যাংক জালিয়াতির (Bank Fraud)ঘটনা সামনে আসে।

নলিনীবাবুর কানাডাবাসীর (Canada)মেয়ের অভিযোগ অনুযায়ী,বাবা বিদেশে থাকার সময়ই তথাকথিত বন্ধু মধুসূদনবাবু তাঁর সই ও নথি জাল করে, নলিনীবাবুর নামেই ব্যাংক থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা ঋণ নেন। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় জালিয়াতি করে আরও প্রায় ১৮ লক্ষ টাকা তুলে নেন অভিযুক্ত। ২০১৮ সালে মৃত্যু হয় ওই প্রাক্তন আইএএস (IAS) নলিনী চক্রবর্তী মারা জান। কিন্তু ঋণের টাকা ফেরত না দেওয়ায় ব্যাংকের পক্ষ থেকে একাধিকবার নলিনী চক্রবর্তীর নামে চিঠি পাঠানো হয়। সেই চিঠি পেয়ে অবাক হয়ে যান নলিনীবাবুর মেয়ে। কারণ চিঠিতে যে সময়ের উল্লেখ করা আছে, তখন তাঁর বাবা কানাডায় ছিলেন। ফলে তাঁর ঋণ নেওয়ার কোনও সুযোগই ছিল না বলেই দাবি নলিনীবাবুর মেয়ের।

এরপরই প্রাক্তন প্রশাসনিক কর্তার অ্যাকাউন্ট থেকে টাকা তছরূপ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। নলিনীবাবুর মেয়ে নিউ আলিপুর (New Alipur)থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে। জানা যায় হস্তলিপি বিশেষজ্ঞরা জানায়,যে সই করে টাকা তোলা হয়েছে তা নকল।পুলিশ ব্যাংকের সিসিটিভির ফুটেজ (CCTV Footage)পরীক্ষা করেও দেখে। যেহেতু মধুসূদন ধর ওই ব্যাংক অ্যাকাউন্ট দেখাশোনা করতেন তাই পুলিশ তাঁকে জেরা করে। তার ভিত্তিতেই অভিযোগের তিন বছর পর পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করে।

 

Related articles

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...