Tuesday, June 23, 2026

হিমাচল প্রদেশের বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭

Date:

Share post:

বাজি কারখানায়(Fire Cracer factory) ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল ৭ জনের। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের(Himachal Pradesh) উনা জেলায়। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। মৃতদের মধ্যে ৬ জন মহিলা বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর টুইট করে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা নাগাদ ওই বাজি কারখানায় প্রথমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। ঘটনার সময় কারখানায় কাজ করছিলেন ১০-১৫ জন মহিলা। তারা প্রত্যেকেই আগুনের কবলে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। শেষ পাওয়া খবরে আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে। যেহেতু বাজি কারখানা, তাই প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল এখানে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী দফতরের তরফে টুইটে লেখা হয়েছে, ‘হিমাচল প্রদেশের উনায় একটি কারখানায় দুর্ঘটনা দুঃখজনক খবর। এই দুর্ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

আরও পড়ুন:Modi-Mamata: ভাঙন রুখতে ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

পাশাপাশি আরও জানা গিয়েছে, একটি বাড়ির অংশ ভাড়া নিয়ে বেআইনিভাবে বাজি কারখানাটি চালানো হচ্ছিল। বাজি কারখানা চালানোর জন্য যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন, এই কারখানায় সেসব কিছুই ছিল না। এমনকী, বাজি কারখানা চালানোর জন্য প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না। কারখানাটিতে যাঁরা কাজ করছিলেন, তাঁদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক। অবৈধ এই বাজি কারখানা চালানোর অভিযোগে ইতিমধ্যেই কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...