Saturday, April 4, 2026

EVM ভেঙে ফেলার উস্কানি দিলেন বিজেপি বিধায়ক

Date:

Share post:

পুরভোটের প্রচারের আগেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। সোমবার দলীয় কর্মীদের নিয়ে চাকদায় পুরভোটের প্রচারে গিয়ে বিধায়ক বলেন, ‘ভোটদানে বাধা দিলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন’। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। বিজেপি বিধায়কের এহেন উস্কানিমূলক মন্তব্যে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়েছে।

আরও পড়ুন:আনিস মৃত্যুরহস্য! কঠোর সিট, সাসপেন্ড ৩ পুলিশকর্মী

সোমবার বিকেলে নদিয়ার চাকদায় নির্বাচনী প্রচারসভা করেন বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ। পদ্মচিহ্নে ভোট দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচনী সভামঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ আঠেরো সালের পঞ্চায়েত আর পনেরো সালের পৌরসভা নির্বাচনের কথা স্মরণ করে আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা নিজেরা প্রয়োগ করুন।  আর যদি আপনাদের বাধা দেয়, তাহলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন।’

এপ্রসঙ্গে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভঙ্কর সিংহ বলেন, ‘ এটা খুবই দুর্ভাগ্যজনক কথা। নির্বাচিত জনপ্রতিনিধি, একজন বিধায়ক হয়ে এই কথা বলাটা আমার মনে হয় না ঠিক হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিয়ে প্রচার করছেন চাকদায়। কোনও বাধা বিঘ্নের মধ্যে তিনি এখনও পড়েননি। চাকদা শহরের মানুষ অথবা তৃণমূল কংগ্রেস দল কখনোই বিরোধীদের বাধা দেয়নি। মানুষ ওঁদের সঙ্গে নেই।  শালীনতা বজায় রেখে কথা বলুন। ভাষার যাতে অপব্যবহার না হয়, সেটাই কামনা করি।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...