Wednesday, June 24, 2026

আনিস মৃত্যুরহস্য! কঠোর সিট, সাসপেন্ড ৩ পুলিশকর্মী

Date:

Share post:

যুবনেতা আনিস খানের রহস্য মৃত্যুর তদন্তের কিনারা করতে তৎপর সিট। যার জেরে মঙ্গলবার আমতা থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল। আনিসের মৃত্যুর দিন ওই তিন পুলিশকর্মী দায়িত্বে ছিলেন। তাই তাঁদের গাফিলতির অভিযোগ এনে হাওড়া (গ্রামীণ) পুলিশের সুপার সৌম্য রায় এই সিদ্ধান্ত নিয়েছেন। সাসপেন্ড হওয়া তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত শুরু হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুনঃআনিস খান হত্যাকাণ্ডে তিন সদস্যের SIT গঠন, নেতৃত্বে IPS জ্ঞানবন্ত সিং

পুলিশ সূত্রে খবর, আমতা থানার এএসআই, কনস্টেবল ও  এক হোমগার্ডকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার রাতে আনিসের পরিবারের তরফে থানায় গোটা বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই গোটা ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ আনা হয়েছে। সেই কারণে এসপি নিজেই তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিন পুলিশকর্মীকে গ্রেফতারের প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,”মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন একটু ধৈর্য ধরুন, নিরপেক্ষ তদন্ত হবে। যে বা যারা দোষী সে শাস্তি পাবেই। কাউকে রেয়াত করা হবে না।”
সোমবার রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই আনিস খানের রহস্য-মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) পৌঁছে যায় আমতায়। আমতা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিটের সদস্যেরা।এর পরে আনিসের বাড়ি গিয়ে তাঁর পরিবার-পরিজনদের সঙ্গেও কথা বলেন তাঁরা।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে নির্দেশ দেওয়ার পরেই আনিসের মৃত্যুর তদন্তে গঠন করা হয় সিট। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। ওই দলে থাকবেন সিআইডি-র ডিআইজি (অপারেশন) মিরাজ খালিদ, ব্যারাকপুর কমিশনারেটের যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি দে এ‌বং সিআইডি-র এডিজি জ্ঞানবন্ত সিংহ। আগামী ১৫ দিনের মধ্যেই আনিস মৃত্যুর কিনারা করে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে সিট।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...