Monday, April 6, 2026

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক হবে অফলাইনেই, কোন কোন পরীক্ষাকেন্দ্রে বসানো হবে সিসিটিভি?

Date:

Share post:

৭ মার্চ থেকে মাধ্যমিক এবং ২ এপ্রিল থেকেই কোভিড বিধি মেনেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik and Higher Secondary Examination 2022)। সব জেলার জেলাশাসকদের ও এসপিদের সঙ্গে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই এ কথা জানানো হয়েছে।

মাধ্যমিক পরীক্ষা হবে সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে বিকেল তিনটে পর্যন্ত। উচ্চমাধ্যমিক চলবে সকাল ১০ টা থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত। একইদিনে স্কুলে হবে একাদশ শ্রেণীর পরীক্ষাও। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik and Higher Secondary Examination 2022) হবে অফলাইনেই। নিজের স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা। পরীক্ষার দিনগুলিতে রাজ্য সরকারের কাছে বাড়তি গণপরিবহন ও পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখার আবেদন করেছে পর্ষদ এবং সংসদ।

আরও পড়ুন-যুদ্ধ শুরু? ইউক্রেনে রুশ সেনাকে ঢোকার অনুমতি পুতিনের

যে পরীক্ষাকেন্দ্রগুলি স্পর্শকাতর, সেগুলি নিয়ে বাড়তি সতর্ক থাকছে রাজ্য সরকার। প্রত্যেকটি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার রুটিন:-

৭ মার্চ – প্রথম ভাষা, ৮ মার্চ – দ্বিতীয় ভাষা, ৯ মার্চ -ভূগোল, ১১ মার্চ – ইতিহাস, ১২ মার্চ – জীবন বিজ্ঞান, ১৪ মার্চ – অঙ্ক, ১৫ মার্চ – ভৌত বিজ্ঞান, ১৬ মার্চ – ঐচ্ছিক বিষয়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন:-

২ এপ্রিল – প্রথম ভাষা
৪ এপ্রিল – দ্বিতীয় ভাষা
৫ এপ্রিল – হেলফ কেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এবং আইটিইএস, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকসন – ভোকেশনাল বিষয়।
৬ এপ্রিল – বায়োলজি, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান।
৮ এপ্রিল – অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
৯ এপ্রিল – কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, হেলথ ও ফিজিক্যাল এডুকেশন. সংগীত, ভিসুয়াল আর্টস।
১১ এপ্রিল – পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউনটেন্সি
১৩ এপ্রিল – কমার্সিয়াল ল’ এন্ড প্রিলিমিনারিস অব অডিটিং, দর্শন, সোসিওলজি।
১৬ এপ্রিল – রসায়ন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পারসিয়ান, আরবি, ফ্রেঞ্চ।
১৮ এপ্রিল – রাশিবিজ্ঞান, ভূগোল, কস্টিং ও ট্যাক্সেসান, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
২০ এপ্রিল – ইকোনমিকস।

পরীক্ষার আগে স্কুলগুলির স্যানিটাইজেশন বাধ্যতামূলক করা হয়েছে।

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...