Saturday, April 4, 2026

Sandesh Jhingan: ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন এটিকে মোহনবাগান ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান

Date:

Share post:

নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন এটিকে মোহনবাগান (Atk Mohunbagan) ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan )। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চাইলেন বাগানের এই তারকা ডিফেন্ডার। গত শনিবার কেরালা ব্লাস্টার্সের ( Kerala Blasters) বিরুদ্ধে ম‍্যাচ খেলে বেরোনোর সময় সন্দেশ বলেছিলেন, “মহিলাদের সঙ্গে ম্যাচ খেলে এলাম।’’ এর পরেই বিতর্ক শুরু হয়। নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়ান সন্দেশ। এমনকি আক্রমণ করা হয় সন্দেশের পরিবারকেও।

এরপরই সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চান সন্দেশ। যেখানে তিনি বলেন,” জানি গত ৪৮ ঘণ্টায় অনেক কিছু হয়েছে। আমার দিক থেকে ভুল হয়েছে। যা বলেছি, সেটা নিয়ে অনেক ভেবেছি। আমার এটা বলা উচিত হয়নি। যা বলেছি, স্রেফ আবেগ এবং উত্তেজনার বশে বলে ফেলেছি। কিন্তু ঠিক করিনি। ভুল করেছি। আমি সত্যিই দুঃখিত। অনেক মানুষকে আঘাত দিয়েছি। নিজেকে এবং নিজের পরিবারকে ছোট করেছি। যেটা করেছি সেটা তো আর মুছে ফেলতে পারি না। এই ভুল থেকে শিক্ষা নেব। আরও ভাল মানুষ হওয়ার চেষ্টা করব। পেশাদার ফুটবলার হিসেবে আরও ভাল হব। অন্যদের সামনে নিজেকে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করব। দুর্ভাগ্যবশত আমার মন্তব্যের পর থেকে আমার পরিবারকে লক্ষ্য করে নানা মন্তব্য করা হচ্ছে। বিশেষ করে আমার স্ত্রীকে আক্রমণ করা হচ্ছে। জানি, সবাই আমার মন্তব্যে আঘাত পেয়েছেন। কিন্তু তার জন্য আমার স্ত্রী-পরিবারকে হুমকি দেওয়াটা অনভিপ্রেত। এটা মানা যায় না। যাঁরা করছেন, তাঁদের উদ্দেশে বলছি, দয়া করে এরকম করবেন না। আবার বলছি, নিজের কৃতকর্মের জন্য আমি দুঃখিত।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...