Friday, June 26, 2026

আনিস কাণ্ডে তৎপর প্রশাসন, পুলিশের পোশাকে বাধ্যতামূলক হল ‘আর্মড ব্যাজ’

Date:

Share post:

ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। অভিযোগ উঠেছে, পুলিশের পোশাক পরে কেউ বা কারা বাড়ি ঢুকে আনিসকে খুন করেছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য। এহেন পরিস্থিতির মাঝে আগামী দিনে যাতে পুলিশের পোশাক যাতে আততায়ী বা দুষ্কৃতীরা ব্যবহার করতে না পারে তার জন্য উদ্যোগী হল রাজ্যসরকার(State Govt)। এখন থেকে পুলিশকর্মীদের পোশাকে বাধ্যতামুলক হচ্ছে আর্মড ব্যাজ(Armed batch)। ছাত্রনেতা অনিস খানের(Anis Khan) মৃত্যুর জেরে এই নির্দেশ জারি করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে রাজ্য পুলিশের ইনস্পেক্টর সহ তদূর্দ্ধ পদমর্যাদার পুলিশ কর্মীদের পোশাকে বাধ্যতামূলকভাবে আর্মড ব্যাজ পরতে হবে। যেখানে রাজ্য পুলিশের লোগো, ন্যাশনাল এমব্লেম এবং সত্যমেব জয়তে লেখা থাকবে। যার ফলে পুলিশ কর্মী হিসাবে যে কাউকে চিহ্নিত করা আরও সহজ হবে। মঙ্গলবারই এই নির্দেশিকা জারি করা হয় রাজ্য পুলিশের ডিজির তরফে। আর এই নির্দেশিকা জেলার পুলিশ সুপার সহ সমস্ত আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ফের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, কোথায় জানেন?

উল্লেখ্য, গত শুক্রবার নিজের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। অভিযোগ অইদিন গভীর রাতে আনিসের বাড়িতে গিয়েছিল ৪ জন। যাদের মধ্যে ৩ জন ছিল সিভিক পুলিশের পোশাকে এবং একজন খাকি উর্দিধারি। তারা নিজেদের আমতা থানার পুলিশ হিসাবে পরিচয় দেয়। পরিবারের অভিযোগ এদের মধ্যে ৩ জন আনিসকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় যার জেরে মৃত্যু হয় আনিসের। যদিও পুলিশের দাবি ওইদিন রাতে থানা থেকে কেউ আনিসের বাড়ি যায়নি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আনিসের মৃত্যুতে ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...