Friday, June 26, 2026

ফের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, কোথায় জানেন?

Date:

Share post:

পৌরসভা (Municipal) নির্বাচনের (Election) আগে ফের টাকার বিনিময়ে ভোটারদের (Voter) প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে। প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ উঠলো মালদার ইংরেজবাজার পৌরসভার (Municipal) ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থী কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও (Video) ভাইরাল।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে (Video) দেখা যাচ্ছে, ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে তৃণমূল। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল আবেদন জানাবে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগে পুরুলিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী এলাকার ভোটারদের মধ্যে মাংস বিলি করেন বলে অভিযোগ উঠেছিল। মাংস বিলির সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...