Monday, April 6, 2026

প্রকল্প শুরুই আগেই দেউচা-পাঁচামির ২২২জনকে চাকরি দিচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দেউচা-পাঁচামির জমিদাতা পরিবারের ২২২ জনকে সরকারি চাকরি ও ক্ষতিপূরণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী নিজে হাতে এই নিয়োগপত্র তুলে দেবেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, দেউচা-পাঁচামির কাজ শুরুর আগেই ২২২ জনকে মুখ্যমন্ত্রীর চাকরিতে নিয়োগ করার ঘটনা শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই প্রথম এবং নজিরবিহীন।

আরও পড়ুন:রেল লাইনের ধারে উদ্ধার সিপিএম নেতার রক্তাক্ত দেহ, হাওড়ায় চাঞ্চল্য

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ২২২ জনের মধ্যে ৫০ জনের হাতে সরাসরি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। একইসঙ্গে ভার্চুয়াল সংযোগে থাকা বীরভূমের জেলাশাসক বিধান রায় স্থানীয় জমিদাতাদের ১৭২ জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। অর্থাৎ, সবমিলিয়ে দেউচা-পাঁচামির কাজ শুরুর আগেই চাকরি পেয়ে গেলেন ২২২ জন। এঁরা সকলেই প্রকল্পের জন্য জমি দেওয়ার লিখিত অঙ্গীকার করেই সরকারি চাকরির নিয়োগপত্র ও সংশোধিত ক্ষতিপূরণ পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত জমিদাতা পরিবারের একজন করে সদস্যদের তাঁদের যোগ্যতা অনুযায়ী জুনিয়ার কন্সটেবল থেকে শুরু করে পুলিশের উচ্চপদে চাকরি দিচ্ছে রাজ্য সরকার।

এশিয়ার বৃহত্তম এই খনি প্রকল্পের জন্য যাতে কোনওভাবেই গ্রামবাসীরা সমস্যায় না পড়েন সেদিকে বাড়তি নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরির পাশাপাশি সংশোধিত ক্ষতিপূরণ পাওয়ায় স্বভাবতই উৎসবের পরিবেশ দেউচা-পাঁচামিতে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসীরাও।

Related articles

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...