Friday, June 26, 2026

রেল লাইনের ধারে উদ্ধার সিপিএম নেতার রক্তাক্ত দেহ, হাওড়ায় চাঞ্চল্য

Date:

Share post:

এবার সিপিএমের এক নেতার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য হাওড়ায়। দক্ষিণ-পূর্ব রেলের আবাদা স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে রেল পুলিশ। জানা গিয়েছে মৃত সিপিএম নেতার নাম সৌমেন কুন্ডু (৪২)। তিনি হাওড়া চ্যাটার্জি হাটের ছোট ভট্টাচার্য পাড়া সিপিআইএম-এর শাখা সম্পাদক ছিলেন। খুন, দুর্ঘটনা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। শালিমার জিআরপি তদন্ত শুরু করেছে।

পরিবারকে সূত্রে খবর, গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হন সৌমেন কুন্ডু। দুপুরে খেতে আসার কথা থাকলেও সে বাড়িতে ফেরেনি। এরপর যখন অনেক রাত, তখনও বাড়ি না ফেরার পরিবারের লোক চ্যাটার্জি হাট থানায় নিখোঁজের অভিযোগ জানান। এরপর অনেক খোঁজ করার পর ভোররাতের দিকে রেল পুলিশ দেহ উদ্ধার করে।

আরও পড়ুন- যুদ্ধ শুরু? ইউক্রেনে রুশ সেনাকে ঢোকার অনুমতি পুতিনের

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...