Friday, June 26, 2026

Corona Update: বাড়ল করোনায় মৃত্যু, চিন্তা বাড়াচ্ছে দৈনিক সংক্রমণও

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে চিন্তা কিছুতেই কাটছে না।সংক্রমণ আগের থেকে কমলেও দৈনিক মৃত্যু কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।মঙ্গলবার দেশে করোনা (Corona)আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছিল দৈনিক মৃত্যুর(Death) সংখ্যা। বুধবারও(Wednesday) সেই একই রিপোর্ট। পাশাপাশি বাড়ল দৈনিক সংক্রমণও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭৮ জনের। মঙ্গলবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩৫। সোমবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২০৬ জনের। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১০২ জন। করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩৭৭ জন। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৮৮৭।


রাজ্যে (West Bengal) ফের খানিকটা বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের (Daily Corona Case) সংখ্যা। স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। গতকাল এই সংখ্যাটি ছিল ২০০। স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসঙ্খ্যান অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৩ হাজার ৭৮৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৮৯ হাজার ২০০ জন।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...