Friday, June 26, 2026

Rain Forecast:বৃহস্পতিতেই বঙ্গে শুরু বৃষ্টি, কতদিন চলবে দুর্যোগ, জানাল আবহাওয়া দফতর

Date:

Share post:

বিদায় নিয়েছে শীত।যদিও সকালে ও রাতের দিকে হালকা শীতের আমেজ এখনও রয়েছে। ফাগুনের শুরুতে শীতভাবে আমেজে খুশি শহরবাসী। কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে। শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:Viswabharati: হস্টেল খোলার দাবিতে বিশ্বভারতীতে উত্তেজনা, দফায় দফায় বিক্ষোভ-সংঘর্ষ

শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি বৃষ্টি হলেও তাপমাত্রা নতুন করে কমবে না । বুধবার  কলকাতায় সকালে সামান্য কুয়াশা দিয়ে দিন শুরু । আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর । আগামী দু-তিন দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে । এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিক ।

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস, বৃহস্পতিবার বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই । শুক্রবার উপকূলের জেলাগুলিতে বহালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তবে, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টির পরিমাণ কম থাকলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।    শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...