Saturday, March 14, 2026

Russia – Eucraine : জল -স্থল থেকে নির্ভুল নিশানায় ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া দিচ্ছে মস্কো, উদ্বিগ্ন পশ্চিমী দেশগুলো

Date:

Share post:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এবং তত্ত্বাবধানে পরমাণু অস্ত্রের মহড়া শুরু করল রাশিয়া। বিমান, জাহাজ এবং ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপের মহড়া চলছে। জল ও স্থল থেকে নির্ভুল ভাবে যাতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায় তারই নিখুঁত প্রস্তুতি চলছে। আর নিজের দফতরে বসে কমপিউটারে গোটা মহড়া প্রক্রিয়াই পর্যবেক্ষণ করলেন পুতিন। সঙ্গে ছিলেন বেলারুশের নেতা অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো।


তবে এই মহড়ায় শুধু যে সাধারণ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে তা নয় অত্যাধুনিক সমরাস্ত্র যেমন ‘হাইপারসনিক’ এবং ‘ক্রুজ’কেও সফলভাবে প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্যে যাতে নিক্ষেপ করা যায় একাধিকবার সেই মহড়াও হয়েছে। আর জানা গিয়েছে গোপন একটি কুঠুরি থেকে গোটা মহড়ায় নজর  রেখেছিলেন প্রেসিডেন্ট পুতিন স্বয়ং। মহড়া শেষে সেনা আধিকারিকদের অভিনন্দনও জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

হঠাৎ কেন এই ক্ষেপণাস্ত্র মহড়া? মস্কোর তরফে এ নিয়ে অবশ্য কোনো স্পষ্ট কারণ দর্শানো হয়নি। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল মনে করছে ইউক্রেন সমস্যা নিয়ে পশ্চিমী দেশগুলোকে বার্তা দিতে এবং অবশ্যই চাপে রাখতে এই পদক্ষেপ পুতিনের। রাশিয়া যে যেকোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত তা বোঝাতে এদিনের এই ক্ষেপণাস্ত্র মহড়া বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...