Sunday, June 21, 2026

লক্ষ্য শিল্পস্থাপন-কর্মসংস্থান: রাজ্যে আসছে প্রচুর প্রকল্প, প্রয়োজন প্রচার, শিল্পোদ্যোগীদের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শুধু দেউচা পাচামিই নয়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শিল্পস্থাপন হবে। বুধবার, নবান্নে (Nabanna) শিল্পোদ্যোগীদের নিয়ে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি জানান, শিল্প স্থাপন ও কর্মসংস্থানই এখন রাজ্য সরকারের লক্ষ্য। এদিন, শিল্পের জন্য একটি পোর্টাল ও বাংলার ‘আইক্লাউড’ (iCloud) নামে দুটি পোর্টালের (Portal) উদ্বোধন করা হয়। প্রথমটি থেকে রাজ্য শিল্প সংক্রান্ত বিষয়ে সব কিছু জানা যাবে। এখানে রাজ্যের ১৫টি দফতরের বিষয়ে খুঁটিনাটি জানা যাবে। কোনও অভিযোগ থাকলে তাও দায়ের করা যাবে। অন্য দিকে বাংলার ‘আইক্লাউড‘-এ রাখা থাকবে বহু সরকারি নথি।

দেউচা পাচামিতে ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। ১লক্ষ কর্মসংস্থান হবে। পাশাপাশি, জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকার প্রকল্প আসছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক প্রকল্প পাইপলাইনে আছে। মমতা বলেন, সব কথা এখানে বলে দেবেন না। কিছু তথ্য দেবেন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে।

আরও পড়ুন:Kolkata: রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় ‘এয়ারক্র্যাফট মিউজিয়াম’ এবার কলকাতার নিউটাউনে

অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে অনেক বিনিয়োগ হবে বলে জানান মমতা। একইসঙ্গে জোর দেন রাজ্যের চর্মশিল্পের উপর। বলেন, বাংলার চর্মশিল্প ভারত সেরা। সেটির প্রচারে জোর দিতে হবে।

কনজিউমার ডিপার্টমেন্টকে সজাগ হতে হবে। টাস্ক ফোর্সকে সচল থাকবে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি আধিকারিকদের বলেন বিনিয়োগকারীদের যেন এক দফতর থেকে অন্য দফতরে ঘুরে সময় নষ্ট করতে না হয়। কাজের গতি আনতে মুখ্যসচিবকে সব প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে সপ্তাহে একদিন বৈঠকের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে উপস্থিত শিল্পোদ্যোগীরা শিল্পোন্নয়নে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, বাংলায় এখন শিল্পের প্রভুত উন্নতি হয়েছে। কিন্তু তার প্রচার করতে হবে বলে পরামর্শ দেন তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিল্পের প্রচারে একটি শিল্প সংবাদ-চ্যানেল তৈরি করুন বিনিয়োগকারীরা। সেখানেই রাজ্যের শিল্পোন্নয়নের খবর প্রচারিত হবে। এদিনের বৈঠকে রাজ্যে শিল্প স্থাপনে মুখ্যমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...