Wednesday, April 8, 2026

তিন ফরম্যাটের নেতৃত্ব, বিরাট সম্মান, দুর্দান্ত অনুভূতি: রোহিত

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি যুগের অবসান ঘটেছে। তিন ফরম্যাটেই টিম ইন্ডিয়ার (Team India) নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার মিডিয়ার মুখোমুখি হয়ে রোহিত জানিয়ে দিয়েছেন, বিরাট ও তাঁকে যেমন কেউ তৈরি করেছিল, তেমন তিনিও পরবর্তী নেতা তৈরি করে দিয়ে যেতে চান।

পরবর্তী প্রজন্মের অধিনায়ক হিসেবে এই মুহূর্তে তিনটি নাম উঠে এসেছে—কেএল রাহুল (K L Rahul), ঋষভ পন্থ (Rishabh Pant) এবং জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। রোহিতের বক্তব্য, ‘‘ওরা প্রত্যেকেই পরিণত ক্রিকেটার। তবে ওদের পাশে থাকতে হবে। কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে গাইড করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদেরও কেউ তৈরি করেছিল। আমিও ভবিষ্যতের নেতা তৈরিতে অবদান রাখতে পারলে খুশিই হবো।’’

একই সঙ্গে রোহিত (Rohit Sharma) আরও জানাচ্ছেন, তিন ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াটা তাঁর জন্য বিরাট বড় সম্মান। একই সঙ্গে দুর্দান্ত অনুভূতিও। তাঁর বক্তব্য, ‘‘তিন ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার কাছে গর্বের এবং সম্মানের বিষয়। দুর্দান্ত অনুভূতিও। সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আপাতত ফোকাস সেদিকেই রয়েছে।’’ তবে প্রশ্ন উঠছে, রোহিতের ফিটনেস নিয়ে। টানা তিন ফরম্যাটে খেলার ধকল তাঁর শরীর নিতে পারবে তো!

আরও পড়ুন: ‘তোমার কামব্যাক আমাদের প্রেরণা’: যুবির চিঠির জবাবে বিরাট

হিটম্যান যদিও বলছেন, ‘‘এই মুহূর্তে এটা কোনও সমস্যা নয়। আমি তিন ফরম্যাটেই খেলার জন্য তৈরি।’’ রোহিতের বাড়তি সংযোজন, ‘‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির ওপরে। কখনও কখনও আপনি প্রয়োজনে ব্রেক নিতেই পারেন। তখন আপনরা জায়গায় অন্য কেউ খেলবে।’’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ পড়েছেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মাদের মতো সিনিয়ররা। প্রধান নির্বাচক চেতন শর্মা সেই সময় রাহানেদের রঞ্জিতে ভাল পারফরম্যান্স করার পরামর্শ দিয়েছিলেন। এদিন রোহিতের মুখেও একই কথা। তবে শুধু অভিজ্ঞদের নয়, সফররাজ খান, যশ ধুলদের মতো তরুণদেরও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাওয়ার পরামর্শ দিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘ওদের একটা কথাই বলতে চাই, রঞ্জিতে যত পার রান করে যাও। যেভাবে হনুমা বিহারী, শ্রেয়স আইয়ার, শুভমান গিলরা সুযোগ পেয়েছে, তোমরাও সুযোগ পাবে।’’

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) চোট পেয়ে ছিটকে যাওয়া প্রসঙ্গে রোহিতের মন্তব্য, ‘‘সূর্যর জন্য খারাপ লাগছে। ও খুব ভাল ফর্মে ছিল। তবে চোট-আঘাত সমস্যা তো আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের হাতে বিকল্পের অভাব নেই।’’

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...