Wednesday, June 24, 2026

Bengal: অভিষেকের ব‍্যাটে ভর করে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৪২ রান তুলল বাংলা

Date:

Share post:

রঞ্জি ট্রফির (Ranji Trophy) দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত অভিষেক পোড়েল ( Abhishek Porel)। তরুণ উইকেটরক্ষকের ব্যাটে ভর করে রঞ্জির দ্বিতীয় ম‍্যাচে হায়দরাবাদের ( Hyderabad) বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৪২ রান তুলল বাংলা। ৭৩ রান করেন অভিষেক।

 

রঞ্জির প্রথম ম‍্যাচে দুরন্ত জয় পেয়ে বৃহস্পতিবার কটকে হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচ খেলতে নামে অভিমন‍্যু ইশ্বরনের দল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে ব‍্যাট করতে নেমে বাংলার প্রথম ইনিংস শেষ হয় ২৪২ রানে। প্রথম ম‍্যাচের মতন দ্বিতীয় ম‍্যাচেও ব‍্যাটিং বিপর্যয় দেখা যায় বাংলার। ১৪ রান করেন সুদীপ ঘরামী। শূন‍্য রান করে অভিমন‍্যু ইশ্বরন। ঋত্বিক চৌধুরী করেন ৩৩ রান। সায়ন মণ্ডল করেন ৩৪ রান। ৪০ রান করেন শাহবাজ আহমেদ। ৭৩ রান করেন অভিষেক পোড়েল। হায়দরাবাদের হয়ে ৫ উইকেট নেন থঙ্গরাজন। ৩ উইকেট নেন টি রবি তেজা। ২ উইকেট পুন্নিয়া।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হায়দরাবাদ। দিনের শেষে দুই উইকেট হারিয়ে হায়দরাবাদের তুলেছে ১৫ রান। দু’টি উইকেটই নিয়েছেন মুকেশ কুমার। হায়দরাবাদের ক্রিজে রয়েছেন অধিনায়ক তন্ময় এবং হিমালয় আগরওয়াল।

আরও পড়ুন:EastBengal: ইস্টবেঙ্গল ক্লাবে জমকালো অনুষ্ঠান, লাল-হলুদে উপস্থিত বসুন্ধরা গ্রূপের কর্ণধার সোবহান তানভীর

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...