Monday, April 6, 2026

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে বিজেপি, শুক্রবার শুনানি

Date:

Share post:

(আসন্ন ১০৮ পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছেড়েছে কলকাতা হাইকোর্ট)

আগামী ২৭ ফেব্রুয়ারি আসন্ন পৌরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমস্ত সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের হাতে ছেড়েছে কলকাতা হাইকোর্ট। তারপরই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি। ১০৮টি পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আজ, বৃহস্পতিবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বিজেপির মামলা গ্রহণ করছে সুপ্রিম কোর্ট। এবং জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আর্জিও মেনে আগামিকাল, শুক্রবার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

এদিকে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা ও সদ্য সমাপ্ত চার পুরনিগমের ভোট রাজ্য পুলিশ দিয়েই মোটের উপর শান্তিপূর্ণ হওয়ায়, আসন্ন ১০৮ টি পৌরসভা নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের উপরই ভরসা রাখতে চলেছে কমিশন। এবং পৌরসভা ভোটে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন থাকবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

প্রসঙ্গত, রাজ্যের আসন্ন ১০৮ পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছেড়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং এক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করলে, কেন তা করা হচ্ছে কমিশনকে লিখিত আকারে হাইকোর্টকে বিষয়টি জানতে হবে।

অন্যদিকে, পুরসভাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেছে। নির্বাচন কমিশনার সৌরভ দাস। এবং এই বৈঠক থেকেই রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে যে সমস্ত জেলায় ভোট রয়েছে, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছ থেকে পরিস্থিতি জানতে চেয়ে রিপোর্টও তলব করেছে কমিশন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...