Wednesday, June 24, 2026

ইউক্রেন – রাশিয়ার যুদ্ধে মৃত ৫০ রুশ সেনা সহ ৪০ ইউক্রেন সেনা

Date:

Share post:

মুহুর্মুহু বোমাবর্ষণ, গর্জন যুদ্ধবিমানের, ভিড় বাঙ্কারে, প্রাণভয়ে কিভ ছেড়ে পালাচ্ছে সাধারণ মানুষ। ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যেই। সূত্রের খবর, যুদ্ধ ঘোষণার পরই ইউক্রেন (Ukraine) হামলা চালায় রাশিয়ার উপর। এরপরই হামলায় মৃত্যু হয় ৫০ রুশ সেনার, ধ্বংস হয় এক যুদ্ধ বিমানও দাবি ইউক্রেনের।

এরপর রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের উপর হামলার ঘোষণা করেন। তার পর থেকেই একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র হামলা চলছে কিভে। বোমারু বিমানগুলি শহর কাঁপিয়ে উড়ে যাচ্ছে। নিজেদের প্রাণ বাঁচাতে গাড়ি নিয়ে শহর ছাড়ছে সাধারণ মানুষ।

আরও পড়ুন – রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: রেকর্ড দাম বৃদ্ধি অপরিশোধিত তেলের, ভারতে কী কী জিনিসের দাম বাড়বে?

ইউক্রেনের (Ukraine) এক সাংসদ সোফিয়া ফেডিনা বৃহস্পতিবার জানিয়েছেন, রুশবাহিনীর হামলা থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে তাঁদের বাঙ্কারগুলি প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তার জন্য ওই বাঙ্কারগুলিতে নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু সরকারের সেই আশ্বাসে যেন ভরসা রাখতে পারছেন না কিভের বাসিন্দারা। রাশিয়া দাবি করে, জনবসতি এলাকায় নয়, ইউক্রেনের সামরিক এবং বিমানঘাঁটিতে হামলা চালানো হবে। রাশিয়ার সেই আশ্বাসেও ভরসা রাখতে পারছেন না ইউক্রেনের নাগরিকরা। চার দিকে এখন শুধুই জন সাধারণের ভিড়। সকলের মুখেই একটা আতঙ্কের ছাপ। মেট্রো স্টেশনগুলি বর্তমানে অস্থায়ী আশ্রয় শিবিরে পরিণত হয়েছে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...