Monday, June 15, 2026

থামল রক্তক্ষরণ: অবশেষে ঘুরে দাড়াল শেয়ারবাজার, প্রায় ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

ইউক্রেন(Ukraine) ও রাশিয়ার(Russia) যুদ্ধ পরিস্থিতির জেরে কার্যত রক্তক্ষরণ শুরু হয়েছিল ভারতের বাজারে। সেই ক্ষত কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়াল বাজার। বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী হল সেনসেক্স(Sensex) ও নিফটি(Nifty)। এদিন বাজারের লাল রঙ পরিণত হল সবুজে।

শুক্রবার বাজার খোলার পরই ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্স। একধাক্কায় অতীতের ক্ষত সারিয়ে হাজার পয়েন্ট উঠে যায় বাজার। সর্বশেষ রিপোর্ট অনুযায়ি শেয়ার বাজার ১,৪৮৫.৬৫ পয়েন্ট বা ২.৭২ শতাংশ বেড়ে ঠেকেছে ৫৬,০১৫.৫৬ পয়েন্টে। অন্যদিকে ৪৭৭.৩৫ পয়েন্ট বা ২.৯৪ শতাংশ বেড়ে নিফটি ঠেকেছে ১৬,৭২৪ পয়েন্টে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণার পর ভয়াবহ ধস নামে বাজারে ২,৭০০ পয়েন্ট পতনের জেরে বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স ৫৪,৫২৯.৯১ পয়েন্টে ঠেকেছিল সেনসেক্স। ৪.৭৮ শতাংশ বা ৮১৫.৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ১৬.২৪৭.৯৫-তে দাঁড়িয়েছিল নিফটি। ভয়াবহ সেই রক্তক্ষরণের পর এদিন ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...