Thursday, May 28, 2026

Hooghly: ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে দেবার্ঘ্য, আরামবাগে উদ্বেগে পরিবার

Date:

Share post:

ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে আরামবাগের (Arambagh) দেবার্ঘ্য পোড়ে (Debarghya)। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন দেবার্ঘ্যের বাবা, মা ও ঠাকুমা। আরামবাগের (Arambagh) বৃন্দারামপুর এলাকার বাসিন্দা আশিস ও কৃষ্ণা পোড়ের একমাত্র ছেলে দেবার্ঘ্য  সালে নভেম্বর মাসে সে ইউক্রেনের (Ukraine) lviv শহরে Danylo Halytsky lviv national medical University 2021-তে পড়তে যান। এখন আর বাড়ি ফিরতে পারবেন না তিনি। বাবা-মা কোনোরকমে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ রাখছেন। ইতিমধ্যেই দেবার্ঘ্য জানিয়েছেন সেখানে জলের অভাব দেখা দিয়েছে। আকাশে উড়ছে যুদ্ধ বিমান। পাশাপাশি শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। আতঙ্কিত গোটা এলাকা। বিদ্যুৎ সংযোগের সমস্যায় মোবাইলে চার্জ দিতে পারছেন না। খাবারও প্রায় শেষ।

বাড়ি ফেরার জন্য এখনও পর্যন্ত কোনও ব্যবস্থাও হয়নি। আতঙ্কের মধ্যে রয়েছেন দেবার্ঘ্য সঙ্গে থাকা কয়েক হাজার ভারতীয় মেডিক্যাল পড়ুয়া। সবাই এখন দিন গুনছেন কবে বাড়ি ফিরবেন। সরকারের কাছে মা-বাবার কাতর আবেদন, তাঁদের ছেলে দেবার্ঘ্যকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক।

তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে আনার হুমকি অধীরের বিরুদ্ধে, বহরমপুরে উত্তেজনা

 

Related articles

আইনি যুদ্ধ অব্যাহত, ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে WFI

ভারতীয় কুস্তি ফেডারেশন (The Wrestling Federation of India) সঙ্গে ভিনেশ ফোগাটের(Vinesh Phogat) লড়াই যেন শেষ হচ্ছে না। কুস্তির...

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...