Saturday, June 20, 2026

ইউক্রেনে আটকে বাংলার ছাত্রী স্বাগতা, চিন্তায় বাবা-মা

Date:

Share post:

তিন বছর আগে ডাক্তারি পড়তে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা গার্লস হাইস্কুলের মেধাবী ছাত্রী স্বাগতা সাধুখাঁ। বাবা দেবাশিস সাধুখাঁ, মা রাজ্যশ্রী সাধুখাঁ। বাড়ি বেরগুম ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, নকপুল লক্ষীপুর। বাবা দেবাশিস বানিপুর হোম-এর সুপারভাইজার, মা গৃহবধূ। রুশ আগ্রাসনের জেরে ইউক্রেনের কিয়েভে আটকে পড়া বহু ভারতীয়ের তালিকায় রয়েছেন তিনিও।

স্বাগতাকে নিয়ে এখন চিন্তায় পরিবার। তাঁরা চাইছেন, যেন নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে মেয়ে। যুদ্ধের মধ্যে যেন তাঁকে পড়তে না হয়। কিয়েভে MBBS-এর তৃতীয় বর্ষের পড়ুয়া স্বাগতা ছাড়াও ভারতীয় কীর্তিসোম চৌধুরী নামে একজনও আটকে আছেন স্বাগতার সঙ্গে, তিনি পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। এ দিন ভোররাতে দুই ডাক্তারি পড়ুয়ার ঘুম ভাঙে বোমার আওয়াজে ।

তারপরেই জানতে পারেন রুশ হামলার কথা। ইউক্রেনে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আপাতত দেশে ফেরার উপায় নেই তাঁদের। এখনও পর্যন্ত কোন সমস্যা নেই বলেই পরিবারকে জানিয়েছেন দুজন। স্বাগতা সাধুখাঁ জানিয়েছেন, জরুরি অবস্থা জারি হওয়ার পর শোনা গিয়েছিল আজ থেকে বোমাবাজি, বিস্ফোরণ হবে। ইতিমধ্যেই সেটা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিমান পরিষেবা সম্পুর্ন বন্ধ। এই পরিস্থিতিতে যে যেখানে আছে সেখানে থাকার উপদেশ দেওয়া হয়েছে। ইউক্রেন থেকে ফোনে স্বাগতা জানিয়েছেন তিনি এখনও ঠিক আছেন। তবে বিমান পরিষেবা না চালু হলে কী ভাবে মেয়ে দেশে ফিরে আসবে, তানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাগতার দেবাশিস সাধুখাঁ।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...